ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় নিজ বাসার এক শিশু গৃহকর্মীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে বিশিষ্ট্য এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে অভিযুক্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম মৃধাকে একমাত্র আসামী করে শনিবার রাতে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধা পৌর শহরের ফেরিঘাট এলাকার মৃধা মেশিনারী এন্ড মবিল হাউজের স্বত্তাধিকারী। মামলা সূত্রে জানা যায়, অর্থাভাবে প্রায় ৪ মাস আগে ওই শিশুকে রফিকুল ইসলাম এর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজে দেন তার পিতা। কাজে যোগদানের পর তিনতলা বাড়ির নিচ তলায় থাকতে দেয়া ওই শিশু গৃহকর্মীকে। গত ০৯ আগষ্ট

রাতের খাবার শেষে কক্ষের ছিটকানি ভাংঙ্গা থাকায় দরজা চাপিয়ে ঘুমিয়ে পরে শিশুটি। রাত দেড়টার দিকে রফিকুল ইসলাম ওই শিশু গৃহকর্মীর ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরের দিন ওই শিশু অসুস্থতার কথা বলে নিজ বাড়িতে চলে আসে এবং রফিকুল ইসলামের বাড়িতে কাজে যাবেনা বলে তার পরিবারকে জানায়। পরে গতকাল তার মাকে ধর্ষণের বিষয়টি খুলে বলে।


কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

ads
ads
ads

Our Facebook Page

↑